শনিবার, ১৩ জুন ২০২৬

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আনোয়ারার বরুমচড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জামাল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড নলদিয়া গ্রামের ইউসুফ আলী বাড়ীর সোলাইমানের পুত্র ।

শুক্রবার ভোরে দিকে উপজেলার বরুমচড়া
নলদিয়া গ্রামে বাঘমারার চরে চলমান নির্মাণাধীন প্রকল্পে (গুচ্ছ গ্রাম) এ লাশের সন্ধান পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ১০ টার দিকে ঘর থেকে কোন একটা কাজের উদ্দেশ্যে বের হয় জামাল। রাতে ঘরে আসতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। পরবর্তীতে আজ ভোরে এলাকার কয়েকজন লোক নলদিয়ার চরে খালের পাশে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

জানা যায়,নিহত জামালের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা জানতে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইসহাকের সাথে কথা হলে তিনি জানান,সকালে স্থানীয়দের সূত্রে জানতে পারি নলদিয়া বাঘমারার চরে সরকারি আশ্রয়ন কেন্দ্রে চলমান নির্মাণাধীন প্রকল্পে বৈদ্যুতিক খুঁটির আরতিং এর সংযোগ তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের জামালের মৃত্যু হয়েছে। ঘটনা স্থল পরিদর্শন করেছি । পরিবারের সাথে কথা বলছি ।

ইতি মধ্যে ঘটনা স্থল পরিদর্শন করেছেন , বরুমছড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদত হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, আনোয়ারা থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার ।

লাশ দাফন কাফনের জন্য ইতিমধ্যে নগদ ১০ হাজার টাকা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী এবং ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন পক্ষ থেকে শেখ জোবায়ের আহমেদ নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামে জামাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সরকারি আশ্রয়ন প্রকল্পের অংশ হিসেবে নলদিয়া বাঘমারার চরে চলমান নির্মাণাধীন প্রকল্পে বৈদ্যুতিক খুঁটির আরতিং এর সংযোগ তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আনোয়ারা থানার ফোর্স কাজ করছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি । লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু আসিফের দিন শুরু হয় কর্মজীবনের ব্যস্ততায়। হাতে বই-খাতা নয়, জীবিকার তাগিদে তাকে উঠতে হয় যানবাহনের...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...