শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী মাদক কারবারি আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত এক নারী মাদক কারবারি আটক হয়েছে।

সে টেকনাফ পৌরসভা ৬নং ওয়ার্ড কুলালপাড়া এলাকায় বসবাসকারী মো.আইয়ুব স্ত্রী পুরাতন রোহিঙ্গা উম্মে হাবিবা প্রকাশ খলিফা (৪০)। এসময় তার কাছ থেকে ২ হাজার, ৪০ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের চলমান মাদক বিরোধী এ অভিযানের সত্যতা নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ২২ জুন (মঙ্গলবার) গোপন সংবাদের তথ্য অনুযায়ী, এসআই রোকসানা, এসআই সানাউল ইসলাম, ও মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল বিকাল সাড়ে ৫টার দিকে আটক মাদক ব্যবসায়ীর বসতবাড়ীর বিছানার নিচ থেকে ২০৪০ পিস ইয়াবাসহ উক্ত নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

ওসি বলেন, অভিযান চলাকালীন সময়ে উদ্ধারকৃত ইয়াবা গুলোর সাথে জড়িত আটক নারীর সহযোগীর মেয়ের জামাই কৌশলে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী মেয়ের জামাইকেও পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে। ২৩ জুন (বুধবার) সকালে আদালতের মাধ্যমে আটক নারী মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...