বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মিরসরাই প্রতিনিধি: 

মিরসরাইয়ে ইসরাত জাহান রুম্পা (১৮) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের মেহেদীনগর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে নজরুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে ইসরাত জাহান রুম্পা (১৮) কে তার স্বামী ও শশুর বাড়ীর লোকজন তাকে কমফোর্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইসরাত জাহান রুম্পার বড় বোন নুসরাত জাহান মুক্তা বলেন, তার দেবর নজরুল ইসলাম চলতি বছরের এপ্রিল মাসে জোর করে তার ছোট বোন ইসরাত জাহান রুম্পাকে বিয়ে করে। বিয়ের সময় উভয় পরিবারের কেউ রাজী ছিলো না।

পরবর্তীতে নজরুল ইসলাম ইসরাত জাহানকে তাদের বাড়ীতে নিয়ে আসে। নজরুল ইসলাম বেকার থাকায় আমার বাবা ১৩ লাখ টাকা দিয়ে তাকে একটি হাইস গাড়ী কিনে দেয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে সে আমার বোনকে মারধর করতো।

সর্বশেষ গতকাল রাতেও নজরুল ও আমার শাশুড়ী জ্যোৎস্না আরা বেগম, ননদ তাসলিমা আক্তার আমার বোনের সাথে ঝগড়া করে। শুক্রবার সকালে আমার শাশুড়ী ও ননদ সহ আমরা একটি বিয়ের দাওয়াতে যাই।

এসময় বাড়ীতে আমার বোন ইসরাত জাহান রুম্পা ও তার স্বামী নজরুল ইসলাম ছিলো। শুক্রবার দুপুর দেড়টায় আমার জা (ভাসুরের স্ত্রী) শাশুড়ীকে ফোন দিয়ে বলেন বাড়ীতে ঝামেলা হয়েছে ইসরাত জাহান আত্মহত্যা করেছে। তাকে কমফোর্ট হাসপাতালে নিয়ে এসেছি। তারাতাড়ি আসেন।

হাসপাতালে গিয়ে দেখি তার নিথর দেহ পড়ে আছে।

তিনি আরো বলেন, আমার বোন আত্মহত্যা করতে পারে না। তাকে তার স্বামী মেরে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। এবিষয়ে তার স্বামী নজরুল ইসলাম, শাশুড়ী জ্যোৎস্না আরা বেগম, ননদ তাসলিমা আক্তারকে আসামী করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কান্তি দে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...