শনিবার, ২২ আগস্ট ২০২৬

সরকারি বনায়নের জমি দখল নিয়ে বিরোধের জেরে অপহরণের পর যুবক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় সরকারি বনায়নের জমি দখলকে কেন্দ্র করে অপহরণ ও নির্মম নির্যাতনের পর নুরুল ইসলাম (৩৬) ওরফে নুরুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আকবর হোসেন বাঁচা (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আকবর হোসেন বাঁচা উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়ার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।

এর আগে, গত ১ জুলাই নিহত নুরুল ইসলামের ছোট ভাই মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আকবর হোসেন বাঁচা, মো. হারুন, মো. ফোরকান ও মো. ওসমানকে নামীয় আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকারি বনায়নের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে নুরুল ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে গত ২৩ জুন নুরুল ইসলাম ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরদিন ২৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বড়দুয়ারা ফরেস্ট অফিসের সামনে থেকে নুরুল ইসলামকে অপহরণ করা হয়। পরদিন ২৫ জুন বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার একটি সেতুর নিচ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান থানা পুলিশ।

প্রথমে তাকে বান্দরবান সদর হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ জুন সকালে তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার (৫ জুলাই) আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আর / চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...