রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কক্সবাজারে বাসের ধাক্কায় রামু কলেজের শিক্ষার্থীর নিহত, চালক আটক

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন উপজেলা বাজারের সামনে বাসের ধাক্কায় ওবায়দুল হাসান শিহাদ (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৯টার দিকে কক্সবাজার-ইদগাঁও সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাদ রামু কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং মনুরীপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে। মাত্র কয়েক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিহাদ উত্তর দিক্কুল কামারবাড়ি এলাকা থেকে নিজের একটি ভ্যানগাড়ি চালিয়ে আসছিলেন।

এ সময় কক্সবাজার-ইদগাঁও সড়কে চলাচলকারী ‘কক্স ট্রাভেলস’ পরিবহনের একটি দ্রুতগতির বাস (নম্বর: কক্সবাজার-জ-১১-০৩৬৭) ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। বাসের তীব্র ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান। স্থানীয় জনতা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে সেটিকে সড়ক থেকে আটক করতে সক্ষম হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের চালককে নিজেদের হেফাজতে নেয় এবং দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি শিহাদ পরিবারের ব্যবসায়িক কাজেও নিয়মিত সহযোগিতা করতেন। বুধবার (১ জুলাই) সকাল ১০টায় জানারঘোনা কুতুবদিয়া পাড়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে এখনও কোন মামলা করা হয়নি। তবে ওই গাড়ির ড্রাইভার ও গাড়ি পুলিশের হেফাজতে আছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...