বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মেসির রেকর্ডময় রাতে নক আউটে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

কথায় আছেনা সকালটা দেখে বুঝা যায় দিনটা কেমন যাবে। কিন্তু নামটা যখন মেসি তখন এসব প্রবাদ কোন কাজে আসেনা।

এই যেমন ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেন মেসি। আর্জেন্টাইন ভক্তরা হতাশ। কিন্তু মহা মানব মেসির জন্য যে পেনাল্টি মিস করাটা যে কোন ব্যাপারইনা সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন নিজের জাদুকরী বা পায়ে। আগের ম্যাচে হ্যাটট্রিক করে জার্মান তারকা ক্লোসাকে ছুয়ে ফেলেছিলেন।

সোমবার রাতে ম্যাচর শুরুতেই ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি।

কিন্তু মিস করলেন সে সুযোগ। তবে হতাশা ভর করতে দেননি মেসি। ক্রমশ দ্যুতি ছড়িয়ে মেসি নিজেকে যেমন নিয়ে গেলেন অনন্য উচ্চতায় তেমনি দলকে পৌঁছে দিলেন বিশ্বকাপের নকল আউট পর্বে।

যুক্তরাষ্ট্রের ডালাস এটি এন্ড টি স্টেডিয়ামের ৮০ হাজার দর্শকের সামনে মেসি দেখালেন আরেকটি জাদু। টানা দুই হ্যাটট্রিক মিস করলেও এই ম্যাচে করলেন জোড়া গোল। আর মেসির জোড়া গোলে ইউরোপের দেশ অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নক আউট পৌছে গেল আর্জেন্টিনা।

নিজের ৩৯ তম জন্ম দিনের ঠিক দুই দিন আগে মেসি বুঝালেন কেন তিনি বিশ্বসেরা। ম্যাচটা শুরু থেকেই দিচ্ছিল প্রতিদ্বন্দ্বীতার আভাস। আক্রমন আর পাল্টা আক্রমনে শুরু থেকেই জমজমাট।

৯ মিনিটে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু সে পেনাল্টি থেকে গোল করতে পারলেননা মেসি। সাইড বারে লেগে বাইরে চলে গেল বল। হতাশা পেয়ে বসে আর্জেন্টাইন শিবিরে। কিন্তু ম্যাচের গল্প যে তখনো অনেক বাকি।

পেনাল্টি থেকে বেঁচে যাওয়ার পর অস্ট্রিয়া যেন চেপে বসার চেষ্টা করে আর্জেন্টিনার উপর। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জানে কিভাবে ম্যাচ জিততে হয়। মাঝমাঠ দখলে নিয়ে আক্রমন শানাতে থাকে আর্জেন্টিনা। গোল পেতেও বেশি সময় নেয়নি আর্জেন্টিনা।

৩৮ মিনিটে বা প্রান্ত থেকে বক্সে বল বাড়ান মেদিনা। বক্সে দাড়ানো থিয়াগো আলমাদা বলটা ধরতে পারলেও তিনি ছেড়ে দেন। কারন তার সামনেই যে দাড়ানো মেসি।

দুর্দান্ত শটে জাল কাঁপালেন মেসি। দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোল হলো ১৭টি। হয়ে গেলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক। পাশাপাশি বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করলেন মেসি।

এই কৃতিত্ব দেখানো তৃতীয় ফুটবলার মেসি। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে অস্ট্রিয়া।

সে সুবাধে ৫৬ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল অস্ট্রিয়ার সামনে। কিন্ত সেটা নস্বাৎ করে দেন অ্যামিলিয়ানো মার্টিনেজ। সাবিৎসারের ফ্রিকিক অসাধারণ দক্ষতায় রুখে দেন মার্টিনেজ। সেটাই ছিল অস্ট্রিয়ার সবচাইতে সেরা সুযোগ।

এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়বে আর্জেন্টিনা তেমনটি যখন ভাবছিল সবাই তখন ম্যাচের অন্তিম মুহুর্তে আবার মেসি ম্যাজিক। বা প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে শট নিয়েছিলেন আলভারেজ। কিন্তু তার শট ফিরিয়ে দেন অস্ট্রিয়ান গোল রক্ষক। বল আসে মেসির সামনে। সামনে কয়েকজন ডিফেন্ডারকে ভেদ করে শট নেন মেসি। সেটিও ফিরে আসে।

কিন্তু ফিরতি বলে দুরূহ এক কোন থেকে শট নেন মেসি। বল জড়ায় জালে। শুরুতে পেনাল্টি মিস করলেও এ ম্যাচেও হ্যাটট্রিকনকরার সুযোগ এসেছিল মেসির সামনে একেবারে শেষ মিনিটে। কিন্তু ফ্রিকিক থেকে গোল করতে ব্যর্থ হলেন মেসি।

ফলে ২-০ গোলের জয় নিয়ে দলকে নকল আউটে পৌঁছে দেন মেসি। সোমবার রাতে জোড়া গোল করায় বিশ্বকাপে মেসির গোল এখন ১৮টি। আর জাতীয় দলের জার্সিতে গোল সংখ্যা দাঁড়াল ১২২টিতে। আগামী রোববার জর্দানের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা।

চট্টগ্রাম নিউজ / নিউজ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...