বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে গোলের নতুন রাজা মেসি

স্পোর্টস ডেস্ক। চট্টগ্রামনিউজ.কম

বিশ্বকাপের ইতিহাসে নতুন একটি মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। পেনাল্টি মিস ও কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর শেষ পর্যন্ত গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তার করা ১৭তম বিশ্বকাপ গোলেই অস্ট্রিয়ার বিপক্ষে লিড নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা।

তৃতীয় মিনিটে লাউতারো মার্তিনেজ অস্ট্রিয়ার ডি-বক্সে ঢুকে শ্লাগার ও পশের চ্যালেঞ্জে মাটিতে পড়ে গেলে প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদলে পেনাল্টি দেন তিনি।
অষ্টম মিনিটে স্পট কিক নিতে এগিয়ে আসেন মেসি। গোল করতে পারলেই তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করতেন।

তবে তার নেওয়া শট ডান দিক দিয়ে পোস্টের বাইরে চলে যায়। গোলরক্ষক সঠিক দিক ধরলেও তাকে বল স্পর্শ করতে হয়নি।
পেনাল্টি মিসের পরও থেমে থাকেননি মেসি। ২১ মিনিটে দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। ডি-বক্সের ভেতরে ঢুকে শট নেওয়ার আগমুহূর্তে আলাবার স্পর্শে বলের গতিপথ পরিবর্তন হয়ে বিপদমুক্ত হয় অস্ট্রিয়া।

এরপর ৩৩ মিনিটে ফের গোলের খুব কাছাকাছি পৌঁছে যান মেসি। ফাঁকা পোস্ট লক্ষ্য করে শট নেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু গোললাইন থেকে দাঁড়িয়ে অসাধারণ সেভ করেন আলাবা।

অবশেষে ৩৯ মিনিটে অপেক্ষার অবসান হয়। আর্জেন্টিনার চমৎকার আক্রমণ থেকে বল পেয়ে গোল করেন মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১৭তম গোল পূর্ণ করার পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান তিনি। ছাড়িয়ে যান মিরোস্লাভ ক্লোসাকে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...