চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় বৈধ ভেরিফিকেশন ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারিকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
রোববার (২১ জুন) নগরের চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ শিহাব। তিনি বলেন, অভিযানে হালাল লাইভ বেকারিকে ওজন ও পরিমাপ আইন, ২০১৮-এর ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে ৪৮ ধারা অনুযায়ী ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে ডেইলি ফ্রেশ লাইভ বেকারিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) সন্দীপন ভট্টাচার্য্য এবং পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার দায়িত্ব পালন করেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
