মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পাহাড়তলীর ‘অমিত ফুড প্রোডাক্টসকে ৩ লক্ষ টাকা জরিমানা, এক প্রতিষ্ঠান বন্ধ

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

খাদ্যপণ্যে তেলাপোকা, ইঁদুর ও বিভিন্ন পোকামাকড়ের বিচরণসহ নানা অভিযোগে অমিত ফুড প্রোডাক্টস নামের এক প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) পাহাড়তলী এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা পুলিশ সহযোগিতা প্রদান করে।

একই অভিযানে সরকারি কাজে সহযোগিতা না করে পালিয়ে যাওয়ায় ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানকালে ‘অমিত ফুড প্রোডাক্টস’-এ গিয়ে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে।

উৎপাদন স্থানে তেলাপোকা, ইঁদুর, বিভিন্ন ধরনের পোকামাকড় এবং বিড়ালের অবাধ বিচরণ লক্ষ্য করা যায়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।

এছাড়া প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও তা নবায়ন করা হয়নি। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো বৈধ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পান উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে নির্ধারিত নিয়ম অনুযায়ী লেবেলিং করা হয়নি।

পণ্যের উপাদান, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তথ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অসম্পূর্ণভাবে উল্লেখ করা হয়েছিল।

এসব অনিয়মের প্রেক্ষিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

একই দিন ‘কনকা ড্রিংকিং ওয়াটার’ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার সময় মালিকপক্ষ সরকারি কাজে সহযোগিতা না করে প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর এবং পাহাড়তলী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্য উৎপাদন ও বিপণনে কোনো ধরনের অনিয়ম কিংবা ভোক্তা প্রতারণা সহ্য করা হবে না।

জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...