বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হোচটে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

সবশেষ ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরেছিলে ব্রাজিল। এরপর কেটে গেছে ২৪টি বছর। বারবার নিজেদের ষষ্ট শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে আসে বিশ্বকাপের মঞ্চে। কিন্তু বরাবরই স্বপ্ন ভঙ্গ করে ফিরে যায় পেলে-জিকোর উত্তরসুরীরা।

বরাবরের মত এবারেও নতুন করে স্বপ্নের জাল বুনে এসেছে যুক্তরাষ্ট্রে। লক্ষ্য মিশন হেক্সা। কিন্তু শুরুটা হলো হোচট দিয়ে। এমনিতেই মাঠে নামার আগেই এবার হোচট খেয়েছিল ব্রাজিল প্রথম ম্যাচে নেইমারকে হারিয়ে। তারপরও আশা ছিল হলুদ-নীল জার্সিধারীরা নেইমারকে না পাওয়ার শোক কাটিয়ে দুর্দান্তরুপে ফিরবে। কিন্তু সেটা আর হলোনা। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়া মরক্কো রুখে দিল ব্রাজিলকে।

হোচট দিয়ে বিশ্বকাপ শুরু করল ব্রাজিল। ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের যাত্রা করল কার্লো আনচেলত্তির দল। শৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিল। কিন্তু সে শৈল্পিক ফুটবলের ছিটেফোটাও দেখা গেলনা ভিনি জুনিয়রদের খেলায়। উল্টো মরক্কো যেন বার বার কাপন ধরিয়ে দিয়েছিলেন ব্রাজিল শিবিরে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রোববার অনুষ্টিত ম্যাচে ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর, দারুণ নৈপুণ্যে সমতা ফেরান ভিনিসিউস জুনিয়র। দুই দলই ঘর সামলে আক্রমণের কৌশল নেওয়ায় কখনোই তেমন গতিময় ফুটবলের দেখা মেলেনি।

গোলের জন্য শট নেওয়ার হিসেবে প্রথমার্ধে পরিষ্কার আধিপত্য ছিল মরক্কোর। প্রতিপক্ষেও গোলে ১২টি শট নিয়েছে আফ্রিকার দলটি। অবশ্য উভয় পক্ষেরই দুটি করে শট লক্ষ্যে ছিল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ছয় ও সাত নম্বর দলের লড়াইটা জমেনি মোটেও।

ম্যাচের শুরুর দিকে ব্রাজিল ছিল এলোমেলো। অপরদিকে মরক্কো বেশ গোছানো। প্রথম কয়েক মিনিটে খেলাও চলে ব্রাজিলের অর্ধে। ষষ্ঠ মিনিটে একটি সুযোগও পেয়েছিল মরক্কো। নাইল এল আইনাউইয়ের নেওয়া শটটি ঠেকিয়ে দেন ব্রাজিল ডিফেন্ডার গাব্রিয়েল। এরপর ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার নিশ্চিত সুযোগও পায় ব্রাজিল। কিন্তু বাঁ দিক থেকে ভিনিসিউসের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে ঠিকমতো হেড করতে পারেননি ইগোর থিয়াগো।

তাদের ওই হতাশা আরও বড় আকার ধারণ করে ২১ মিনিটে। চমৎকার এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় মরক্কো। মাঝমাঠ থেকে হাওয়ায় ভাসিয়ে দারুণ এক থ্রু বল বাড়ান ব্রাহিম দিয়াস।

বলের গতি-প্রকৃতি ঠিকমতো বুঝতে না পেরে ডি-বক্সের বাইরে চলে আসেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। আর গতিতে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে চিপ শটে গোলরক্ষককের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন সাইবারি। বিশ্বকাপ অভিষেকেই গোলের দেখা পেলেন পিএসভি আইন্দহোভেনের ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সেই ধাক্কা সামলে ৩২ মিনিটে সমতা ফেরায় ব্রাজিল । দুর্দান্ত একটি গোল করেন ভিনিসিউস। ব্রুনো গিমারেসের ফিরতি পাস ধরে, ডি-বক্সে বাঁ দিকে কাট করে একজনের বাধা এড়িয়ে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচে এটি তার দশম গোল। বিশ্বকাপে করলেন দ্বিতীয় গোল। বিরতির দুই মিনিট আগে গোল পেতে পারতেন লুকাস পাকেতা। তবে তার অ্যাক্রোবেটিব ভলি ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরো কমে আসে। দুই দল যেন আরও বেশি সতর্ক হয়ে পড়ে নিজেদের রক্ষন সামলাতে। কারো খেলাতেই তেমন ধার ছিল না। বারবার ভুল পাসে দুই পাশেই সম্ভাবনাময় আক্রমণ ব্যর্থ হয়েছে।

৭৯ মিনিটে দ্রুত গতির এক পাল্টা আক্রমণে সুযোগ পেয়েছিলেণ রাফিনিয়া। ভিনিসিউসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশা বাড়ান বার্সেলোনা ফরোয়ার্ড।

অতিরিক্ত ১০ মিনিটের ব্রাজিলকে বাচিয়েছেন গোলরক্ষক আলিসন। প্রতিপক্ষের একটি শট ঝাঁপিয়ে ধরতে গিয়ে বল হাতে রাখতে পারেননি আলিসন। ছুটে গিয়ে শট নেন আইনাউই।

হাত বাড়িয়ে সে যাত্রায় তা রুখে দেন লিভারপুল গোলরক্ষক। আগামী শনিবার সকালে পরের ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। ওই দিনই ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে মরক্কো।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...