শনিবার, ৪ জুলাই ২০২৬

ফুটবল ভক্তদের বিশ্বকাপের এই পাঁচ ম্যাচ দেখতেই হবে

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বিশ্বকাপের গ্রুপ পর্বে ঠাসা সূচি। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়ানো এবারের আসরে ম্যাচ সংখ্যাও বাড়ছে আগের চেয়ে। গ্রুপপর্বেই অনুষ্ঠিত হবে ৭২টি ম্যাচ। এত সংখ্যক ম্যাচের ভিড়ে কিছু ম্যাচ শুরু থেকেই আলাদা করে নজর কাড়ছে।

দলগুলোর শক্তিমত্তা, তারকা খেলোয়াড় ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচকে সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বিশ্বকাপের গ্রুপপর্বের তেমন পাঁচটি ম্যাচ বাছাই করেছে।

ব্রাজিল–মরক্কো: শুরুতেই কঠিন পরীক্ষা

আগামী ১৪ জুন নিউ জার্সিতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। কার্লো আনচেলত্তির অধীনে নতুন যাত্রা শুরু করা ব্রাজিলের আক্রমণভাগের বড় ভরসা ভিনিসিয়ুস জুনিয়র।

অন্যদিকে আফ্রিকান ফুটবলের অন্যতম শক্তি মরক্কো এবারও বড় কিছু করার স্বপ্ন দেখছে। আশরাফ হাকিমি ও ব্রাহিম দিয়াজদের নিয়ে গড়া দলটি ব্রাজিলের জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ।

নেদারল্যান্ডস–জাপান : এশিয়ার সেরা বনাম ইউরোপের শক্তি

১৪ জুন ডালাসে হবে ‘এফ’ গ্রুপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ। বিশ্বকাপে এখনও শিরোপার দেখা না পাওয়া নেদারল্যান্ডসের সামনে থাকবে জাপানের কঠিন পরীক্ষা। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। এবারও সামুরাই ব্লুরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়ে থাকবে।

ফ্রান্স–সেনেগাল: ২৪ বছর পর সেই পুনর্মিলন

১৬ জুন নিউ জার্সিতে মুখোমুখি হবে ফ্রান্স ও সেনেগাল। ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল সেনেগাল।

দুই দশকেরও বেশি সময় পর আবার দেখা হচ্ছে দুই দলের। ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত গ্রুপ ‘আই’-এ এই ম্যাচের ফলই হয়তো নির্ধারণ করে দিতে পারে গ্রুপসেরা কারা হচ্ছে।

ইংল্যান্ড–ক্রোয়েশিয়া: সেমিফাইনালের পুনরাবৃত্তি

১৭ জুন ডালাসে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ক্রোয়াটরা।

থমাস টুখেলের অধীনে প্রথম বড় টুর্নামেন্ট খেলতে নামা ইংল্যান্ডের জন্য এটি হবে বড় পরীক্ষা। গ্রুপ ‘এল’-এ শীর্ষস্থান নির্ধারণেও ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কলম্বিয়া–পর্তুগাল: গ্রুপ পর্বের সবচেয়ে দামি ম্যাচ

২৭ জুন মায়ামিতে হবে গ্রুপ ‘কে’-এর অন্যতম হাই-ভোল্টেজ লড়াই। লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের কলম্বিয়ার বিপক্ষে খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

ম্যাচটির টিকিট ইতোমধ্যে পুরোপুরি বিক্রি হয়ে গেছে। পুনর্বিক্রয় বাজারে একটি টিকিটের দাম ২ হাজার ২০০ থেকে ৩ হাজার ডলারের মধ্যে উঠেছে, যা এটিকে গ্রুপ পর্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচে পরিণত করেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকে সচেতন হতে হবে: সিডিএ চেয়ারম্যান

চট্টগ্রাম শহরে বর্তমানে ৮০ লক্ষাধিক মানুষ বসবাস করে। এই...

বোয়ালখালী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ী পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়াস্থ ৩’শ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ...

চকবাজারে ৬ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন...

শুল্ক ফাঁকির ৩১০০ লিটার ভোজ্যতেলসহ লাইফবোট জব্দ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে...

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে...

ফটিকছড়ির কাঞ্চননগরে পোল্ট্রি ব্যবসায়ীর ঘরে এলোপাতাড়ি গুলি

ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় লিটন...

আরও পড়ুন

জাপানকে বিদায় করে শেষ ষোলতে ব্রাজিল

শৈল্পিক ফুটবল বলতে যা বুঝায় ব্রাজিল তা খেলতে পারেনি বিশ্বকাপের প্রথম পর্বে।সোমবার রাতে নক আউট পর্বেও কেমন যেন ছন্নছাড়া ব্রজিল। কিন্তু কথায় আছেনা শেষ...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের টি - টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন...

টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোলের অনন্য রেকর্ড মেসির

প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে হাক্কানী ক্রিােট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্স।আজ শনিবার চট্টগ্রাম জেলা...