সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে চুরির ঘটনায় মামলা দায়ের আটক ৪, চোরাই মাল উদ্ধার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও গরুর বাজারে চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় আরো একজনকে আটক করা হয়েছে।

৮ জুন গভীর রাতে তাকে ইউনিয়নের উত্তর মাইজ পাড়া থেকে গ্রেফতার করা হয়। আটক যুবকের নাম ছৈয়দ হোছন (৩২)। সে ওই এলাকার মোকতার আহমদের পুত্র।

এ সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আজিমুল গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

গ্রেপ্তার যুবক ঈদগাঁও থানায় দায়েরকৃত মামলার  ৪ নম্বর আসামী। এ মামলার মোট আসামীর সংখ্যা ৬ জন।

মামলাটি দাখিল করা হয় ৭ জুন।  মামলার বাদী খালেদ হোছাইন (৪২) চকরিয়া উপজেলার বাসিন্দা।
তবে বর্তমানে তিনি গরুর বাজার (জাগির পাড়া) এলাকায় বসবাস করেন।
একই এলাকার জনৈক এনামুল হকের নির্মানাধীন ভবনে চুরির এ ঘটনাটি ঘটে গত ২ জুন গভীর রাতে।

এ ঘটনায় ৬ জুন বিকেলে প্রথমে আটককৃত দু’জনের স্বীকারোক্তি মতে বাঙারী মালামালের দোকান থেকে চোরাই মালগুলো উদ্ধার করে পুলিশ। তাদের প্রকাশ করা তথ্য মতে এ চুরির সাথে সম্পৃক্ত আলোচ্য ছৈয়দকে গ্রেপ্তার করা হয়।

প্রথমে আটককৃতরা হচ্ছে ঈদগাঁও চান্দের ঘোনার মোঃ জাহেদুল ইসলাম সিফাত (১৯) এবং ইসলামাবাদ ইউনিয়নের রাবারড্যাম এলাকার মোঃ আরাফাত (২৪)।

অভিযানে বাঙারী দোকানদার মোঃ ফারুক (৪৫) কেও আটক করা হয়। তার বাড়ি চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকায়। বর্তমানে সে গরুর বাজার (জাগির পাড়া) এলাকায় থাকে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, চুরির ঘটনায় দায়েরকৃত মামলাটিতে প্রথমে তিন’জন এবং পরে একজনকে আটক করা হয়েছে। বাকি দু’জন এখনো পলাতক রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।

তিনি আরো বলেন, গরুর বাজার এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, মাদক ও ইয়াবা ব্যবসা বন্ধ করা এবং বাজারের সার্বিক নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...