সোমবার, ৮ জুন ২০২৬

মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’ লীগ নেতা আবু তাহের ভুঁইয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস. এম. আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহের ভুঁইয়া ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিও ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, আবু তাহের ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো.সাদমান সায়েদ রাফিন (৮) নামের...

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির...

বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার...

আরও পড়ুন

কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকার ১ নম্বর জুটলি ঘাট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।সোমবার (৮ জুন) দুপুরে পৌনে একটার দিকে নদী থেকে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামী ১৩ জুন। প্রথম দিনেই মাঠে নামবে চট্টগ্রাম জেলা দল।এরই মধ্যে আঞ্চলিক...

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো.সাদমান সায়েদ রাফিন (৮) নামের এক শিশু মৃত্যু হয়েছে।রবিবার (৭ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের সৈয়দ...

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।কক্সবাজার জেলা পুলিশ সুপারের...