সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে চিটাগাং রয়্যালস। টানা দ্বিতীয় জয় পেয়েছে তারা। অপরদিকে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে আগ্রাবাদ মাস্টার্স।

আজ ৬ জুন শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে চিটাগাং রয়েলস ৩ উইকেটে চিটাগাং মাস্টার্সকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে আগ্রাবাদ মাস্টার্স ৩১ রানে হারিয়েছে হাক্কানি ক্রিকেট ক্লাবকে।

দিনের প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম মাস্টার্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে রিয়াদ মোস্তফা ৩৪, একরামুল হক চৌধুরী ২৯ এবং জাহেদুল ইসলাম ১৬ রান করেন। চিটাগাং রয়েলসের শহীদুল্লাহ্ মিঠু ও প্রণব দুজনই নেন ২টি করে উইকেট। ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে চিটাগং রয়্যালস ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

দলের পক্ষে অধিনায়ক শাহেদ সাকি ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৪ বলে ২৭ রান করে দলেক জয় এনে দেন। এছাড়া সাকিবুর রহমান নূর অপরাজিত ৩১ এবং অভি বিশ্বাস ২৩ রান করেন। চট্টগ্রাম মাস্টার্সের হয়ে পিপলু দে ২ উইকেট নেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চিটাগং রয়্যালসের শাহেদ সাকি ম্যাচসেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিনিয়র আম্পায়ার ও চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক আরিফুল হক।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আগ্রাবাদ মাস্টার্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক সুমন সাহা অপরাজিত ৩৪ রান এবং সবুজ নন্দী অপরাজিত ২০ রান করেন।

এছাড়া ফায়িম চৌধুরী ১৮ ও একরাম আনোয়ার ৪৪ রানের ইনিংস খেলেন। হাক্কানি ক্রিকেট ক্লাবের পক্ষে আশরাফ, লিটন ও তানিম ১টি করে উইকেট লাভ করেন। জবাবে ব্যাট করতে নামা হাক্কানি ক্রিকেট ক্লাব ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রান তুলতে সক্ষম হয়।

দলের পক্ষে আলী নওশাদ ২১, লিটন সাহা অপরাজিত ১৯ এবং আরিফ হোসেন ১৪ রান করেন। আগ্রাবাদের হয়ে সুমন সাহা ৪ উইকেট ও ওমর ফারুক ৩ টি উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন আগ্রাবাদ মাস্টার্সের অধিনায়ক সুমন সাহা। তার হাতে পুরষ্কার তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি ট্রেডের ম্যানেজার তাসবির হাকিম।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...