সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বোয়লখালীতে রিকশা চালকের ওপর হামলাকারী গ্রেফতার, ধামা উদ্ধার

দেবাশীষ বড়ুয়া রাজু। বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে রিকশা চালক আবদুল নবীকে (৫০) কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত রিগ্যান বিশ্বাসকে (৩৫) নগরীর মোগলটুলি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত রিগ্যান বিশ্বাস কধুরখীল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে। সে এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে আসছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলার পরপরই রিগ্যান বিশ্বাস চরণদ্বীপ এলাকায় ছিনতাই করা রিকশাটি রেখে পালিয়ে যায়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, এ ঘটনায় রিগ্যান বিশ্বাস
জড়িত থাকার বিষয়টি প্রত্যক্ষদর্শী ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামে।

নগরীর মোগলটুলি এলাকায় রিগ্যান অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার কৌশলে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী তার এক আত্মীয়ের বাসা থেকে ঘটনায় ব্যবহৃত ধারালো ধামাটিও উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার (৪ জুন) দিন দুপুরে কধুরখীল খোকার দোকান এলাকায় বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুন্সিপাড়ার বাসিন্দা রিকশা চালক আবদুল নবীকে কুপিয়ে রিগ্যান রিকশা নিয়ে পালিয়ে গিয়েছিলো।

এঘটনায় শুক্রবার আবদুল নবীর স্ত্রী রোজী আকতার বাদী হয়ে রিগ্যানকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।
গুরুতর আহত আবদুল নবী নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় বোয়ালখালীসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি রিগ্যানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারের পর আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে বলে জানান তিনি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...