রবিবার, ১৯ জুলাই ২০২৬

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু শীঘ্রই

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

৪০টি স্কুল নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে শীঘ্রই। এটি হবে চট্টগ্রামে সবচাইতে বড় স্কুল টুর্নামেন্ট। বিশাল প্রাইজ মানির এই স্কুল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে দুই লক্ষ টাকা।

রানারআপ দল পাবে এক লক্ষ টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দলকে দেওয়া হবে পঞ্চাশ হাজার ও ৪র্থ স্থান অর্জনকারী দলকে দেওয়া হবে পঁচিশ হাজার টাকা প্রাইজমানি। তাছাড়া প্রত্যেক ম্যাচে থাকবে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট ও প্রাইজ মানি।

এদিকে আজ ৪ জুন বৃহষ্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আর সে সভায় টুর্ণামেন্টকে সামনে রেখে উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠন করা হয়।

টুর্ণামেন্টের সমন্বয়কারী নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিন, হারুণ জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, ইসমাইল বালি, তৌহিদুল সামাদ নিশাদ, রুবেল বড়ুয়া, মোঃ মামুন উদ্দিন, কাজী মিজানুর রহমান, মোঃ সোয়াইব, একরাম আফসার, হায়দার কবির প্রিন্স, মোঃ হাসান প্রমুখ।

সভায় টুর্ণামেন্টকে সফল ও সার্থক করতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দুইটি কমিটি গঠন করা হয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান উপদেষ্টা এবং ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোঃ হেলাল উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক করে দুইটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপদেষ্টা কমিটিতে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

পৃষ্ঠপোষক কমিটি সদস্যরা হলেন এরশাদ উল্লাহ এম পি, আবু সুফিয়ান এম পি ও সাঈদ আল নোমান এম পি। আগামী ১৩ জুন অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সভার মাধ্যমে টুর্ণামেন্টের সুচী চুড়ান্ত করা হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শশ্মান- শশ্মান খেলা

শশ্মান- শশ্মান- খেলাবিদ্যুৎ কুমার দাশতিনি নারী নয়- তাঁর ভেতর...

বন্যাকবলিতদের জন্য সাংসদ আবু সুফিয়ানের কাছে হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী সমিতির সাড়ে ৩ লাখ টাকার ঔষধ হস্তান্তর

চট্টগ্রামে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের জরুরি...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের...

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী

কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন,...

আরও পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ২টি ফ্ল্যাট দুদকের নিয়ন্ত্রণে

ঢাকার গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট আদালতের নির্দেশে নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‎ ‎রোববার (১৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুদকের উপপরিচালক...

ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। আগামী ২৫ জুলাই জেলার...

ফটিকছড়িতে ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন।রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের...

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড সদর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের বৃদ্ধের নাম...