বুধবার, ১৭ জুন ২০২৬

শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমুহের প্রতিনিধিদের নিয়ে এক সভা আজ ২ জুন মঙ্গলবার দুপুরে পাহাড়তলী শাহজাহান মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিনিধি সভার শুরুতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুব দল, চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তি।

তিনি তার বক্তব্যে “শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট” সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৩টি দলের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদদিন শামীম, চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, সিজেকেএস এডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম তুহিন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য কাজী মিজানুর রহমান, মোহাম্মদ শোয়েব, মোহাম্মদ মামুন উদ্দীন, একরাম আবছার , হায়দার কবির প্রিন্স, মোহাম্মদ সোহেল হোসেন, এইচ এম হাসান, ম্যাচ পরিচালনা কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, গাজী পলাশ, মোহাম্মদ সগির, নাসির উদ্দিন সহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্য ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ। সভায় টুর্নামেন্টের নিয়মাবলী সহ অন্যান্য বিষয়ের ওপর আলোচনা ও মতবিনিময় করা হয় এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উল্লেখ্য আগামী ৫ ই জুন শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...