সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ঈদ উল আজহা উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচে-কর্ণফুলী একাদশের জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে জয়লাভ করে কর্ণফুলী একাদশ।
আজ ২ জুন মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচে চট্টগ্রাম জেলা দলের ফুটবলার ছাড়াও সাবেক এবং বর্তমান জাতীয় দলের ফুটবলাররা অংশ গ্রহন করে।

দুই দলে ভাগ হয়ে ম্যাচে অংশ গ্রহন করে ফুটবলাররা। দল দুটি হচ্ছে হালদা একাদশ এবং কর্নফুলী একাদশ। ম্যাচটিতে টিম কর্নফুলী ২-১ গোলে টিম হালদাকে পরাজিত করে। খেলার প্রথমার্ধেই তিনটি গোল হয়েছে। ২-০ গোলে এগিয়েছিল টিম কর্নফুলী। পরে একটি গোল পরিশোধ করে টিম হালদা।

বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। খেলা শেষে তিনি পুরষ্কারও বিতরন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী উপস্থাপনায় অনুষ্টিত প্রীতি ম্যাচের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদদিন শামীম, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াউদ্দিন বাবর, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবু আহমেদ হাসনাত সহ সিডিএফএ, সিজেকেএস, সিজেকেএস ক্লাব সমিতি, কোচেস এসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্য সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...