সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বান্দরবানের আলীকদমে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মেহেদী হাসান রানা, আলীকদম, বান্দরবান

বান্দরবানের আলীকদম থানার পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ৪৪ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহের নেতৃত্বে এসআই (নিঃ) নিশাত বড়ুয়া, এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) মাহামুদুল হাসান, এএসআই (নিঃ) রাজীব দে এবং সঙ্গীয় ফোর্স কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি মো. সোহেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সোহেল আলীকদম উপজেলার ১নং আলীকদম ইউনিয়নের ২নং ওয়ার্ডের খুইল্যা মিয়া চেয়ারম্যান পাড়ার বাসিন্দা। তিনি মৃত বাবুল আহম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালত তাকে ৭/৩০ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৯(৩)/৩০ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডেরও বিধান রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ৪৪ বছরের সাজা পরোয়ানা কার্যকর ছিল।

দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। পরে চকরিয়ার কৈয়ারবিল ডাঙ্গারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বলেন, আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে আলীকদম থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী যেখানেই আত্মগোপন করুক না কেন, তাকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিত ও আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...