সোমবার, ১৭ আগস্ট ২০২৬

জননেতা তোফায়েল আহমেদ এর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপা আহবায়ক আবু তাহেরের  শোক প্রকাশ 

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর ভিপি, ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,সাবেক মন্ত্রী,জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,

বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী  জননেতা তোফায়েল আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।

এক শোকবার্তায় তিনি মরহুম জননেতা তোফায়েল আহমেদের শোকাহত পরিবারের প্রতি গভীর শোক-শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়ে বলেন,  মহান রব যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের আলা মোকাম দান করে আমিন ছুম্মা আমিন ।

উল্লেখ্য, মরহুম জননেতা তোফায়েল আহমেদ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর ভিপি, ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী,জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি।

৬৯ এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে দেশ সৃষ্টি সকল আন্দোলন সংগ্রামে তাঁর অবদান অপরিসীম।  তোফায়েল রাজনীতির লিজেন্ড, স্বাধীনতা সংগ্রামের অন্যতম দিকপাল। আন্দোলন সংগ্রামের নায়ক৷ ছাত্র রাজনীতির আইকন।

মাটি ও মানুষের ভালবাসার নেতা বারবার নির্বাচিত জনপ্রতিনিধি। অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামী জননেতা তোফায়েল আহমেদ এর মৃত্যুতে দেশের প্রগতিশীল রাজনীতি এবং  জাতির জন্য বেদনাদায়ক ঘটনা।

আমরা আমাদের জাতীয় রাজনীতিতে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারিয়েছি। দেশের রাজনীতিতে তাঁর অবদান অতুলনীয় ও অনস্বীকার্য। তিনি ছিলেন দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের অনয়তম নায়ক।

তিনি চলে যাওয়া মানে জাতির অফুরনীয় ক্ষতি। দেশের রাজনীতির ইতিহাসের তিনি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন আজীবন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...