সোমবার, ১৭ আগস্ট ২০২৬

স্বামী দুবাই থেকে ঘরে আসার এক ঘণ্টার মধ্যেই স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের রাউজানে প্রবাস থেকে স্বামী ফেরার মাত্র এক ঘণ্টার মধ্যে স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যা পুকুর পাড় এলাকায় ঘর থেকে কয়েকশ ফুট দূরের একটি গোসলখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ প্রিয়া শীল (২৬) হাটহাজারী উপজেলার সরকার হাট এলাকার সুলাল শীল ও রূপনা শীল দম্পতির মেয়ে। ২০১৯ সালে রাউজান পৌরসভার ওই এলাকার দুবাই প্রবাসী নয়ন শীলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়েছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, আগামী ১০ জুন দুবাই থেকে নয়ন শীলের দেশে আসার কথা ছিল। কিন্তু পরিবারের কাউকে কিছু না জানিয়ে সোমবার সকাল ১০টায় আকস্মিকভাবে তিনি বাড়িতে পৌঁছান। এর ঠিক এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টার দিকে বাড়ি থেকে কিছুটা দূরের একটি গোসলখানায় প্রিয়া শীলের মরদেহ পাওয়া যায়।

নিহতের মা রূপনা শীল অভিযোগ করে বলেন, বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারেন স্বামী নয়ন শীলের শারীরিক সমস্যা রয়েছে। এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। আমাদের প্রথমে জানানো হয়েছিল প্রিয়া নালায় পড়ে গিয়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আমরা তার আত্মহত্যার খবর পাই।
তবে স্বামী নয়ন শীল বলেন, আমার স্ত্রী গোসলখানায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। আমি নিজেই দরজা ভেঙে স্ত্রীর মরদেহ উদ্ধার করি। পরে পুলিশকে খবর দিই।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...