বুধবার, ১৭ জুন ২০২৬

অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ: চুড়ার্ন্ত পর্বের জন্য প্রস্তুতি চট্টগ্রাম জেলা দলের

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামী ৮ জুন থেকে। এই পর্বকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম জেলা দল।

আজ সোমবার বিকালে বায়েজিদস্থ পিএইচপি টার্ফে অনুশীলনের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহ- সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন। তিনি তার বক্তব্যে চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বে দলের সাফল্য কামনা করেন এবং প্রয়োজনীয় সকল সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সিজেকেএস ক্লাব সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ এ কে এম আবদুল হান্নান আকবর, সিডিএফএ কোষাধ্যক্ষ মোঃ দিদারুল আলম, সদস্য মেঃ হারুনুর রশীদ, আবু সৈয়দ মাহামুদ, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, কাজী জসিম উদ্দিন, জসিম আহামেদ, সাইফুল আলম খান, যুগ্ম সম্পাদক ও টিম ম্যানেজার ইয়াসির আরাফাত পাবলু, সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক এনাম, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, রায়হান উদ্দীন রুবেল, সোহেল আহামেদ, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, জহির উদ্দিন, ক্রীড়া সংগঠক বিপ্লব দে পার্থ, দিদারুল আলম চৌধুরী, ফুটবল কোচ হায়দার কবির প্রিন্স, আনোয়ার হোসেন, মাহাফুজুর রহমান খোকন, চট্টগ্রাম দলের কোচ আবূুর সবুর, সহকারী ম্যানেজার আবু তালেব মোঃ মহসীন সুমন।

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সহ- সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সিডিএফএ’র পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য যে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনের (চট্টগ্রাম বিভাগ) খেলায় চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে ।

চুড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া ৮ জোনের ৮টি দল যথাক্রমে কর্ণফুলী জোনের চট্টগ্রাম জেলা, সুরমা জোনের মৌলভীবাজার জেলা, পদ্মা জোনের নীলফামারি জেলা, পদ্মা জোনের সিরাজগঞ্জ জেলা, শীতলক্ষ্যা জোনের জামালপুর জেলা, কীর্তনখোলা জোনের পিরোজপুর জেলা, ধলেশ্বরী জোনের রাজবাড়ী জেলা এবং চিত্রা জোনের মাগুরা জেলা। আগামী ৮ জুন থেকে এই ৮ দলকে দুই গ্রুপে বিভক্ত করে ঢাকা কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে চুড়ান্ত পর্বের খেলা শুরু হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে...

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে।সবার...

১০০ উপজেলায় টেকনিক্যাল স্কুল-কলেজ হচ্ছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার (১৬ জুন)...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

আরও পড়ুন

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্র

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয়াবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মামুন হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজের একাদশ...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে সুপন চাকমা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গচ্ছাবিল...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...