রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ঢাকার এক পর্যটকের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবীরের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) সকাল ৬টার দিকে সৈকতের সমিতি পাড়া পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে।

এর আগে রোববার (৩১ মে) দুপুরে সৈকতের সি-গাল পয়েন্ট এলাকায় গোসলে নেমে তিনি নিখোঁজ হন।

সমুদ্র সৈকতে দায়িত্বরত সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা মোহাম্মদ ওসমান এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে সকাল ৯টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আবীর ঢাকার লালবাগ থানার শহীদনগর এলাকার ইলিয়াছ মুন্সির ছেলে। তিনি ঢাকার নিউমার্কেট এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।

আবীরের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসা বন্ধু মোহাম্মদ ইমন জানান, রবিবার সকালে তারা ৯ বন্ধু ঢাকা থেকে কক্সবাজারে এসে সি-ল্যান্ড গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে গোসলে নামেন।

তিনি বলেন, রোববার সকালে আমরা ৯ বন্ধু ঢাকা থেকে কক্সবাজারে এসে একটি আবাসিক হোটেলে উঠি। পরে সি-গাল পয়েন্টে গোসলে নামলে একপর্যায়ে আবীরের হাত থেকে লাইফ টিউবটি ঢেউয়ের তোড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পাশে থাকা এক বন্ধু তাকে টেনে আনার চেষ্টা করলেও পারেনি। পরে প্রবল ঢেউয়ে আবীর সাগরে ভেসে যায়। এরপর আমরা আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আবীরের কোনো সন্ধান পাইনি। পরে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানাই।

এদিকে ঘটনার পরপরই লাইফগার্ড কর্মী, ট্যুরিস্ট পুলিশ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিখোঁজ পর্যটকের সন্ধানে তৎপরতা শুরু করে।

লাইফগার্ড কর্মকর্তা মোহাম্মদ ওসমান জানান, নিখোঁজের পর থেকেই ওই পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। ভোর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে সৈকতের সমিতি পাড়া কুতুব বাজার পয়েন্টের বালিয়াড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ঘটনার খবর পাওয়ার পর সৈকতকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সদস্যদের নিখোঁজ পর্যটকের সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ওই পর্যটকের মরদেহ উদ্ধার হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

আরও পড়ুন

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে। জাতিসংঘ সহ...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...