শনিবার, ১৮ জুলাই ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গে মহালছড়িতে ছাত্রদল-যুবদল নেতার পদ স্থগিত

মহালছড়ি প্রতিনিধি

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা ছাত্রদল ও যুবদলের দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের নাম ব্যবহার করে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

স্থগিত হওয়া নেতারা হলেন মহালছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউসার আলম।

রোববার (৩১ মে) খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. রফিক হোসেন এবং জেলা যুবদলের দপ্তর সম্পাদক মু. ই. মামুন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় ও সাংগঠনিক সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের অভ্যন্তরে বিভেদ ও অনৈক্য সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা কমিটি এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলা নেতৃবৃন্দ জানান, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা দলীয় সিদ্ধান্ত অমান্য করার সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়— এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থগিতাদেশ কার্যকর থাকা অবস্থায় ওই দুই নেতা সংগঠনের কোনো পদ বা কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রাখতে পারবেন না।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায়...

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল দুই সিএনজি; চালক নিহত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি...

চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মহিউদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার খাগরিয়া...

এনবিআরের সার্ভার হ্যাক করে মদ ও সিগারেটের চালান খালাসচেষ্টা, বিমান বন্দরে যুবক গ্রেপ্তার

কাস্টমস ডকুমেন্টস জালিয়াতিসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সার্ভারে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও ৫০ লাখ শলাকা...

সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল সহস্রাধিক মানুষ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উত্তর রামপুর বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও উত্তর রামপুর ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, ৭ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গ্যারেজে ঢুকে এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা রুজুর মাত্র চার ঘণ্টার মধ্যে এজাহারনামীয় সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত নিরাপত্তাকর্মীর নাম আবু...