রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি

ঈদুল আযহার আনন্দকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে রাখ তে কক্সবাজার জেলার মাতামুহুরি উপজেলার আওতাধীন শাহারবিল ইউনিয়নের রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ মিলনমেলায় বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়ে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে মিলিত হন।

শনিবার (৩০) সকাল ১০টার সময় বিদ্যালয়ের মাঠে উক্ত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র ইশফাতুল ইসলাম ঈশফাতের সঞ্চালনায় উপরোক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আমিন চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জজ ও দায়রা প্রথম জজ আদালতের জেলা ও দায়রা জজ আলহাজ্ব আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে শাহারবিল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব নজরুল ইসলাম, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, শাহারবিল ইউনিয়নের কৃতি সন্তান ডা: নুরুল কামাল, শাহারবিল ইউনিয়নের ডা: মোহাম্মদ শাহাদাত, শাহারবিল ইউনিয়নের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আবদুল্লাহ মাহফুজ, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোছাইন মোহাম্মদ এরশাদ, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবুল কাশেম, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নজরুল ইসলাম, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এখলাছ উদ্দিন, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কামরুল হাসান, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম ছুট্টু, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ হোছাইন, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নুরুল হক, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দিদারুল হক, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জুবাইর উদ্দিন, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নজরুল ইসলাম, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুল মান্নান, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সাবহান জন্নাত, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী তানজিলা সুলতানা, রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ইশরাত জাহান সাথী ও রামপুর আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ এনাম প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। মিলনমেলায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর বন্ধু ও সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...