রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে ভয়াবহ দুর্ঘটনা

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-কক্সবাজারের রামুর গর্জনিয়া সড়কের ফাক্রিকাটা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কের ফাক্রিকাটাস্থ স্টার পার্ক কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া এলাকার হাফেজ আব্দুল হাইয়ের ছেলে আশরাফুল হায়াত ছাআদ (২০) এবং গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকার মো. ইলিয়াসের ছেলে কলিম উল্লাহ (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দ্রুতগতিতে চলা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, “এই সড়কে প্রায় সময় যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের অসচেতনতার কারণে দুর্ঘটনা বাড়ছে। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত এক চিকিৎসক জানান, আহত দুই যুবকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত রেফার করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।

এলাকাবাসীর দাবি, নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া বাজার সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক তদারকি বৃদ্ধি এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...