শনিবার, ২৩ মে ২০২৬

বোয়ালখালীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

দেবাশীষ বড়ুয়া রাজু , বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্রির উদ্দেশ্যে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তির কাছ থেকে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) বিকেলে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ভারাম্বা ঘাট ও ভাঙা পুকুর এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়। যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ এর ঘ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

বিক্রির উদ্দেশে অবৈধভাবে বালি উত্তোলন করার দায়ে অভিযুক্ত শ্রীপুর গ্রামের সোনা মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৫০),কে ৫০ হাজার টাকা, একই এলাকার ওমর আলীর ছেলে মো. রিদুয়ান (৩০)কে ৫০ হাজার টাকা ও নুর ইসলামের ছেলে মো.ইকবাল হোসেন (৪০) কে ৫০ হাজার টাকাসহ মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা পুলিশের একটি টিম। আইন শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কাভার্ডভ্যান ও মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে র‍্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে প্রায়...

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আহত মুদির দোকানদারের মৃত্যু

কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা...

কর্ণফুলীতে গরুবাহী পিকআপ-লরির সংঘর্ষে হেলপার নিহত

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরু বহনকারী পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে...

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পূর্ণ প্যানেলে জয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ১২ বছরেরও...

চট্টগ্রামে নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদ

ঈদুল আজহাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে...

চট্টগ্রামে নিখোঁজের দুইদিন পর লিফটের নিচে মিলল যুবকের লাশ

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকার একটি ভবনের লিফটের...

আরও পড়ুন

কর্ণফুলীতে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কাভার্ডভ্যান ও মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে র‍্যাব ও ডিবি পুলিশের পৃথক অভিযানে প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার রাতে উপজেলার ফকিরনীর হাট এবং ক্রসিং...

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, আহত মুদির দোকানদারের মৃত্যু

কর্ণফুলীর চরলক্ষ্যায় জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করা এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।শনিবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে...

কর্ণফুলীতে গরুবাহী পিকআপ-লরির সংঘর্ষে হেলপার নিহত

কর্ণফুলী উপজেলার শিকলবাহায় গরু বহনকারী পিকআপের সঙ্গে লরির সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন।শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কলেজ বাজার কমিউনিটি হাসপাতালের সামনে...

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: পূর্ণ প্যানেলে জয়ী ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে ১২ বছরেরও বেশি সময় পর সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (২৩ মে) নগরীর আগ্রাবাদস্থ...