রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মাতামুহুরি উপজেলার প্রথম ইউএনও-এসিল্যান্ডের দায়িত্ব পেলেন চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি

চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ারকে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২মে) চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এক অফিস আদেশে চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ারকে চকরিয়ার ইউএনও এর দায়িত্বের পাশাপাশি মাতামুহুরি উপজেলার এই ২টি পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন। তবে উক্ত তথ্যাদি ২২ মে রাতে নিশ্চিত করা হয়।

বিভাগীয় কমিশনার এর অফিস আদেশে বলা হয়, কক্সবাজার জেলার নবগঠিত “মাতামুহুরি উপজেলা” কার্যক্রম পরিচালনার জন্য নিম্নোক্ত উপজেলা নির্বাহী অফিসারগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন সহ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর দায়িত্ব প্রদান করা হলো।

এদিকে, চকরিয়ার ইউএনও শাহীন দেলোয়ার শনিবার (২৩মে) থেকে নবগঠিত মাতামুহুরি উপজেলার প্রথম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) পদে অতিরিক্ত দায়িত্ব নেবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন। তাঁর দায়িত্ব নেওয়ার মাধ্যমে কক্সবাজারের ১০ম প্রশাসনিক উপজেলা মাতামুহুরির অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, চকরিয়া উপজেলা থেকে ৭টি ইউনিয়নকে আলাদা করে মাতামুহুরি উপজেলা গঠিত হয়। উক্ত সদ্যঘোষিত মাতামুহুরি উপজেলায় আমাকে অতিরিক্ত ইউএনও ও এসিল্যান্ডের দায়িত্ব দেওয়া হয়। উক্ত উপজেলার জনসাধারণকে সকল প্রকার সেবা প্রদানের চেষ্টা করব।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের মৃত্যু

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...