বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সীতাকুণ্ড মহাসড়কে দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

আনোয়ার আজিম সীতাকুণ্ড । চট্টগ্রামনিউজ.কম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় মাদ্রাসার এক শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বার আউলিয়া, কুমিরা ও বাড়বকুণ্ডে এই ৩টি স্পটে এ দুর্ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে মাদ্রাসা শিক্ষার্থী মোঃ হাসানসহ ২০-২৫ জনের শিক্ষার্থীদের একটি গ্রুপ মীরসরাই থেকে উপজেলার আকিলপুর সমুদ্র সৈকতে যাওয়ার উদ্দেশ্যে একটি খোলা ট্রাকে উঠে।

পরে তারা কুমিরা এলাকায় পৌঁছালে এ সময় শিক্ষার্থী হাসান ও অন্যান্য শিক্ষার্থীদের সাথে থেকে ট্রাক নামার সময় হঠাৎ করে সড়কের উপর পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নিহত শিক্ষার্থী মীরসরাই উপজেলার মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। সে একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নয়দুয়ারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুসলিমের ছেলে।

অপরদিকে ভোরে সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকায় হারুনুর রশিদ (৫৪) নামের এক ব্যক্তি মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা মোঃ মহরম আলীর ছেলে বলে জানিয়েছেন সীতাকুণ্ড হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল হক। তিনি বলেন, বার আউলিয়া এলাকায় দুর্ঘটনার ট্রাকটি আটক করা হয়েছে। শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে এই দিন সকালে বাড়বকুণ্ড ইউনিয়নের মুসা কলোনী সংলগ্ন এলাকায় রেলেনের পাশে রক্তাক্ত অবস্থায় (৫৪) বছরের এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেল পুলিশে খবর দেন।

খবর পেয়ে সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার ডাউন লাইন থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক দে জানান, আমরা খবর পেয়ে বাড়ড়কুণ্ড এলাকার রেলওয়ে স্টেশন মুসা কলোনি সংলগ্ন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করে মর্গে নিয়ে এসেছি।

ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। তার বয়স আনুমানিক (৪৫)। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে আফিয়া...

মাদক অধিদপ্তরের ধাওয়া খেয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা:  মোটরসাইকেল আরোহী নিহত 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় মাদকদ্রব্য...

ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে চালু হচ্ছে ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’

সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ...

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার...

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান...

শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আইনগতভাবে ফেরত...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে পানিতে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে আফিয়া জান্নাত নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে...

মাদক অধিদপ্তরের ধাওয়া খেয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা:  মোটরসাইকেল আরোহী নিহত 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন প্রকাশ মনু (২৮)...

ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে চালু হচ্ছে ‘ল্যান্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট সার্ভিস’

সরকারের ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে শিগগিরই ‘ল্যান্ড কমপ্লেইন...

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেফতার হয়েছে। এই মামলায় যে প্রধান আসামি তার নাম সম্ভবত সোহেল খান। স্ত্রীসহ...