শনিবার, ২৭ জুন ২০২৬

স্বদেশপল্লীর চেকের মামলায় ১২ বছর পর আসামির জেল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের একটি আদালতে দীর্ঘ ১২ বছর পর আলোচিত এক চেক জালিয়াতি মামলার রায় ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ৪র্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন। রায়ে স্বদেশপল্লীর পাওনা চেকের মামলায় পলাতক আসামি খোরশেদ আলম চৌধুরীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লিখিত সমপরিমাণ অর্থ জরিমানার আদেশ দেওয়া হয়েছে। একই সাথে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, দণ্ডিত আসামি খোরশেদ আলম চৌধুরী রাউজান থানার নোয়াপাড়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে পাঁচলাইশ থানার তাহেরাবাদ আবাসিক এলাকায় বসবাস করেন। দি নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়েরকৃত এই মামলাটি (দায়রা মামলা নং- ২৩০৭/১৫) দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই পর্যায়ে পৌঁছায়।

জানা যায়, মামলার বিচার কার্যক্রম দীর্ঘায়িত করার জন্য পলাতক আসামি হাইকোর্ট বিভাগে দুটি রিট, একটি ক্রিমিনাল মিস মামলা এবং আপিল বিভাগে একটি লিভ টু আপিল দায়ের করেছিলেন। তবে সংশ্লিষ্ট সকল আবেদন পর্যায়ক্রমে খারিজ হয়ে যায়। রায়ের আগে আসামিপক্ষ মামলার কার্যক্রম স্থগিতের আবেদন জানালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতান মো. আহিদ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. নাছির উদ্দীন রুবেল

এর তীব্র বিরোধিতা করেন। তারা আদালতকে জানান, উচ্চ আদালতে আসামির আবেদনসমূহ ইতিমধ্যে খারিজ হয়ে যাওয়ায় রায় প্রদানে এখন আর কোনো আইনগত বাধা নেই।

পরবর্তীতে পলাতক আসামিপক্ষ চেকের সমপরিমাণ অর্থ পরিশোধের আবেদন জানালে আদালত স্বদেশপল্লীর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শহীদ উদ্দিনের মতামত গ্রহণ করেন। তিনি দীর্ঘ ১২ বছরের আর্থিক ও মানসিক ক্ষতির কথা উল্লেখ করে এই সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সার্বিক দিক বিবেচনা করে আদালত আসামিকে সাজা প্রদান এবং অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে...

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: ক্রিকেটের ফাইনাল কাল রোববার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

আনোয়ারায় পিতার মরদেহ দাফন করতে গিয়ে হামলার শিকার ভাই-বোন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে পিতার মরদেহ দাফন করতে গিয়ে প্রতিবেশীদের হামলার শিকার হয়েছেন মৃতের ছেলে ও মেয়ে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...