বুধবার, ১০ জুন ২০২৬

হালদা নদীর অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে

দেবাশীষ বড়ুয়া রাজু , বোয়ালখালী প্রতিনিধি

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য, মা মাছ, ডলফিন ও হালদা নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষে অংশীজনের উদ্বুদ্ধ করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করেন উপজেলা মৎস্য অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।

এসময় তিনি বলেন, হালদা নদী দেশের জাতীয় সম্পদ, প্রতি বছর দেশের অর্থনীতিতে বিশাল অর্থের যোগান দিয়ে থাকে এই নদী। দূষণ রোধের মাধ্যমে এই নদীর অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে জনসচেতনতা সৃষ্টি করে হালদা নদী রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসানের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি কানিজ ফাতেমা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাহফুজুুর রহমান, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, বিএনপি নেতা মো. নুরুন্নবী চৌধুরী, মো. শহীদুল্লাহ চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল হক ভুঁইয়া, প্যানেল চেয়ারম্যান মো হাসান চৌধুরী, উপকারভোগী গোপাল দাস, নির্মল দাস ও পারুল দাস।

এ সময় হালদা নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহকারী হাজারো মৎস্যজীবীর জীবনমান উন্নয়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৫ জন মৎস্যজীবি পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত...