বুধবার, ২০ মে ২০২৬

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে পানিতে ডুবে মাহিয়া আনুরা আনিসা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর গ্রামের হাজী অহিদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনিসা ফটিকছড়ি উপজেলার হেয়াকো চিকনছড়া এলাকার নুর আহমদের মেয়ে।

শিশু মাহিয়া আনুরা আনিসার মামা মো. মহসিন বলেন, মঙ্গলবার ভাগ্নি আনিসা তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে আমার ছেলের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। আমার ছেলে সাঁতার জানলেও আনিসা সাঁতার জানত না। কিছুক্ষণ পর আমি গোসল করতে গিয়ে দেখি, আমার ছেলে পুকুর থেকে আনিসাকে তোলার চেষ্টা করছে। পরে আমি তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌর সদরের বিএম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তিন বোনের মধ্যে আনিসা দ্বিতীয়। সে হেয়াকো চিকনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার বাদ মাগরিব তার বাবার বাড়ি চিকনছড়া এলাকায় জানাজা শেষে দাফন করা হবে।

বিএম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরাফাত বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার আগেই মাহিয়া আনুরা আনিসার মৃত্যু হয়েছে। তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বচ্ছতা-জবাবদিহিতার ছয় মাস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের...

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত ও সহজ বিচারিক সেবা...

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য অধিকার আইন বিষয়ে বেলার প্রশিক্ষণ

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি কার্যক্রমে...

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আনসার বাহিনীকে আরও দক্ষ-গতিশীল করে তুলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করলে সেটি...

খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান...

হালদা নদীর অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর জীববৈচিত্র্য, মা...

আরও পড়ুন

স্বচ্ছতা-জবাবদিহিতার ছয় মাস নিয়ে সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন করেছেন। শুধু প্রশাসনিক কর্মকাণ্ডের বিবরণই নয়, সাংবাদিকদের সামনে...

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত ও সহজ বিচারিক সেবা পৌঁছে দিতে এবং গ্রাম আদালতকে আরও জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত...

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য অধিকার আইন বিষয়ে বেলার প্রশিক্ষণ

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং আইনের কার্যকর প্রয়োগ জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)...

খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বুধবার ২০ মে সকালে খাগড়াছড়ি...