রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়িতে দুইটি গাদা বন্দুক উদ্ধার

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বামহাতিরছড়া বড়ইতলী এলাকার লাইটের পোড়া নামক স্থান থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) ফেরদৌস রনির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কালাচানের রাস্তার পূর্ব পাশে পাহাড়ি ঝোপঝাড়ের ভেতর থেকে একটি দেশীয় তৈরি গাদা বন্দুক ও একটি ছোট আকৃতির দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাদা বন্দুকটির বাটসহ দৈর্ঘ্য প্রায় ৪৮ ইঞ্চি এবং ছোট বন্দুকটির দৈর্ঘ্য প্রায় ২১ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ। অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি থানার এসআই ফেরদৌস রনি বলেন, “রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়ি ঝোপঝাড় থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। কারা এগুলো সেখানে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি নং-৮৯৮, তারিখ ২০ মে ২০২৬ খ্রি. লিপিবদ্ধ করা হয়েছে।

এদিকে, অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...