মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সিজ্জলে মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রি, কাচ্চি ডাইন ও লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায় সিজ্জলকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় লেমন গ্রাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং কাচ্চি ডাইনকে অপরিচ্ছন্নতার জন্য ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ’র নেতৃত্বে আগ্রাবাদ এবং মোহরা এলাকায় এই অভযিান পরচিালনা করা হয়।

এসময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ এ অভিযানে নেতৃত্ব দেন। সিএমপির একটি টিম নিয়মিত বাজার তদারকির এ অভিযানে সহায়তা করে।

মোহরা এলাকায় পৃথক অভিযানে বাসি বার্গার ও মগলাই ডিপ ফ্রিজে রেখে বিক্রি, মেয়াদবিহীন দই বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে মোহরা হোটেলকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীতে মেয়াদের স্টিকার উঠিয়ে বিক্রি করায় সিজ্জলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে আগ্রাবাদ এলাকায় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে লেমন গ্রাস রেস্টুরেন্ট ৩০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ের কাচ্চি ডাইনকে ২০ হাজার জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নানা আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে...

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকায়...

লোহাগাড়ায় একই রাতে দুই যুবককে গুলি

চট্টগ্রামের লোহাগাড়ায় একই সন্ধ্যায় পৃথক স্থানে দুই ব্যাটারিচালিত রিকশাচালক...

স্বামীর পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্ত্রীর

বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি তাড়ানোর জন্য পাতা অবৈধ...

পিসিআইইউতে অনুষ্ঠিত হলো ১ম পিসিডিএফ পাবলিক স্পিকিং ওয়ার্কশপ 

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে  অনুষ্ঠিত হয়েছে “১ম পিসিডিএফ...

আরও পড়ুন

কর্ণফুলীতে ভাড়া বাসায় মিলল নারীর ঝুলন্ত মরদেহ

কর্ণফুলীর শিকলবাহায় গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৮) মে রাত ১১টার দিকে শিকলবাহা ৭নম্বর ওয়ার্ডের শাহাজান ম্যানশন নামে...

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী...

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

মাতামুহুরীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে চোরাবালিতে তলিয়ে আদর দাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে...