মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পিসিআইইউতে অনুষ্ঠিত হলো ১ম পিসিডিএফ পাবলিক স্পিকিং ওয়ার্কশপ 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে  অনুষ্ঠিত হয়েছে “১ম পিসিডিএফ পাবলিক স্পিকিং ওয়ার্কশপ ২০২৬”।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরাম পিসিডিএফ-এর আয়োজনে এবং অ্যাম-ম্যাঙ্গো’র নিবেদনে অনুষ্ঠিত এ কর্মশালায় শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি ও কার্যকর যোগাযোগ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ ওবায়দুর রহমান, বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ ফশিউল আলম এবং আইন অনুষদের ডিন প্রফেসর মঈনুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরামের সমন্বয়ক আতাউস সামাদ রাজু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিন ও সামান্তা।

কর্মশালায় পাবলিক স্পিকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি, যোগাযোগ ও নেতৃত্ব বিশেষজ্ঞ ইফতেখারুল আজম এবং কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল যোগাযোগ বিশেষজ্ঞ আসাদুজ্জামান জয়। বক্তারা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, শ্রোতাদের আকৃষ্ট করার কৌশল, মঞ্চভীতি কাটিয়ে ওঠা এবং কার্যকর উপস্থাপনার নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত দর্শকদের জন্য একটি আকর্ষণীয় ম্যাজিক শোর আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ যোগ করে।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের পারফরম্যান্সের ভিত্তিতে চারটি বিভাগে সনদপত্র প্রদান করা হয়। বিভাগগুলো হলো— সেরা যোগাযোগকারী, সেরা বক্তা, উদীয়মান নেতা এবং সক্রিয় অংশগ্রহণকারী।

আর এইচ/ ইউ এসে/ চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় অঙ্গনে নারিকেল চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর...

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের মধ্যেও বুধবার চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের...

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন এইচএসসি পরীক্ষার্থীরা।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহরে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন।আন্দোলনরত শিক্ষার্থীরা...