মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সাতকানিয়ায় চার রোহিঙ্গার পেট থেকে  ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে চারজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর একটি টিম।

রোববার (৩মে) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের পেটে বিশেষভাবে লুকানো অবস্থা থেকে ১৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর বাজারমূল্য প্রায় ৫৯ লাখ টাকা বলে র‍্যাব জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- জিয়াউর রহমান (৩৫), মো. সাকের (২৮), আবু তৈয়ব (৩৫) ও জাফর মিয়া (৪০)। এরা সবাই বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা)।

র‍্যাব-১৫ (বান্দরবান পার্বত্য জেলা ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, কক্সবাজার থেকে  বিশাল মাদকের চালান যাত্রীবাহী বাসে করে চট্টগ্রামের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাতে ঠাকুরদিঘী বাজারের টাইম ক্যাফে রেস্টুরেন্টের সামনে একটি চেকপোস্ট বসায় র‍্যাব। এসময় হানিফ পরিবহনের একটি লোকাল বাস থেকে নামার পর সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের কথা অস্বীকার করলেও ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন যে, তাদের পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট রয়েছে।

র‍্যাব জানায়, আটকের পর তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা এক্স-রে রিপোর্টের মাধ্যমে নিশ্চিত হন যে, চারজনের পেটের ভেতরেই অস্বাভাবিক বস্তুর উপস্থিতি রয়েছে। পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিশেষ প্রক্রিয়ায় তাদের পায়ুপথ দিয়ে ইয়াবার ছোট ছোট পোটলাগুলো বের করা হয়।

জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা জানায়, তারা দীর্ঘ দিন ধরে এই পদ্ধতিতে মাদক পাচার করে আসছে। ইয়াবা ট্যাবলেটগুলো প্রথমে পলিথিনে মুড়িয়ে কসটেপ দিয়ে ছোট ছোট পোটলা তৈরি করা হয়। এরপর কলা ও পাউরুটির সাহায্যে এগুলো গিলে পেটে জমা করে। তারা প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত এই পোটলাগুলো পেটে বহন করে । গন্তব্যে পৌঁছানোর পর তারা বেশি করে সবজি দিয়ে ভাত এবং বিশেষ সিরাপ সেবন করে মলত্যাগের মাধ্যমে ইয়াবাগুলো বের করে আনে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক কারবারিরা দিন দিন অত্যন্ত জঘন্য ও নোংরা কৌশল অবলম্বন করছে। এই ইয়াবাগুলোই পরবর্তীতে সাধারণ মাদকসেবীরা গ্রহণ করছে। যুবসমাজকে সচেতন করতে মাদক ব্যবসায়ীদের এই কুরুচিপূর্ণ কর্মকাণ্ড সমাজের সামনে তুলে ধরা জরুরি।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আ.ম ফারুক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানার হস্তান্তর করা হয়েছে। তাদের এই চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে র‍্যাব।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে মোটরসাইকেল খাদে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে...

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চীনা অর্থনৈতিক ও...

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে  ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে দেশটিতে প্রবেশ না করে বাংলাদেশে ফিরে...

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান...

আরও পড়ুন

রামুর উখিয়াঘোনা থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও ধারালো দা উদ্ধার

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়াঘোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক ও একটি বড় ধারালো দা (ম্যাচেট) উদ্ধার...

নিখোঁজের দুই দিন পর খালে মিলল ৭ বছরের শিশুর মরদেহ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওয়াহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)সকালে...

সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার প্রতিবাদ চট্টগ্রামে  মানববন্ধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চল চট্টগ্রামের অধীন চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন...

অটোরিকশার ঋণের টাকা পরিশোধ থেকে বাঁচতেই আনোয়ারায় মা-মেয়ে হত্যা করে দেবর

আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ...