বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ ৮০০ লিটার ডিজেল-অকটেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চন্দনাইশে খোলাবাজারে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলা দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় উপজেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইয়ের সরবরাহকৃত গোপন তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, ‘দোহাজারী পেট্রোলিয়াম’ নামের একটি প্রতিষ্ঠান ভোক্তা পর্যায়ে তেল না দিয়ে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বেশি দামে তেল বিক্রি করছে—এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় চারটি ড্রামে ভরা ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মো. সাঈদের কাছ থেকে জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, “জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থে বাজার তদারকি ও এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...