বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

খাগড়াছড়ির ৩ উপজেলায় হামের লক্ষণে ১১ শিশুর নমুনা সংগ্রহ

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির ৩ উপজেলায় হামের লক্ষণ থাকায় ১১ শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ছাবের।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৪ জন, রামগড় উপজেলায় ৪ জন ও দীঘিনালা উপজেলায় ৩ শিশুর হামের প্রাথমিক লক্ষণ দেখা দেয়ায় নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকায় রোগতত্ত্ব নির্ণয় বিভাগে প্রেরণ করা হয়েছে। লক্ষণ থাকা শিশুরা বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া শিশুদের বেশী পরিমাণে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার খাওয়ানোর পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেয়া হচ্ছে।

সিভিল সার্জন ডা. মো. ছাবের জানান, খাগড়াছড়ির ৩ উপজেলা থেকে ১১ শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। নমুনা প্রেরণের পর ৩ দিন সময় লাগে ফলাফল হাতে পেতে। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় জেলা সদর হাসপাতালে ১০ শয্যার হাম কর্ণার প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসার সবধরণের প্রস্তুতি রয়েছে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...