মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, সংসদে প্রধানমন্ত্রী

ঢাকা প্রতিনিধি, চট্টগ্রামনিউজ.কম

আগামী চার বছরের মধ্যে চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ কথা জানান৷ এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। এ সময় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে উত্থাপিত প্রশ্নেরও জবাব দেন তিনি।

জনগণের সরকার জনগণের কল্যাণেই সরকারি অর্থ খরচ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকা-১৭ আসনের ভোটারদের ধন্যবাদ। যারা ভোট দেননি, আমার পবিত্র দায়িত্ব তাদেরও প্রতিনিধিত্ব করা। জনগণের উন্নয়ন নিশ্চিতে সরকার আগামী ১৮০ দিন, আগামী অর্থ বিছর এবং ৫ বছরের কর্মসূচি হাতে নিয়েছে।

প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়ন ফ্যামিলি কার্ডের মূল দর্শন। এর মাধ্যমে পরিবার এবং সমাজে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হবে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪ নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। বাকি ৩ মাসে আরও ৩০ হাজার পরিবার আসবে ফ্যামিলি কার্ডের আওতায়। আর আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে।

কৃষকের সার্বিক কল্যাণেও কৃষি কার্ডের পাইলট টিম কাজ করছে জানিয়ে তারেক রহমান বলেন, কৃষক কার্ড পহেলা বৈশাখে চালু হবে। ১০ জেলায় ২২ হাজার কৃষক পাইলট প্রজেক্টের আওতায় আসবে। আগামী কয়েক বছরের মধ্যে সব কৃষকের কাছে চেষ্টা করবো কৃষক কার্ড পৌঁছানোর।

তবে এসবের বাজেট বিষয়ে এখনই কিছু বলতে চাইছেন না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কার্ডের বাজেট কত এখনই বলছি না। তবে কৃষক ও ফ্যামিলি কার্ডধারীরা প্রত্যেকে মাসে পাবেন আড়াই হাজার টাকা।

কার্ডের মাধ্যমে দেয়া এই টাকা অর্থনীতিকে শক্তিশালী করবে জানিয়ে তিনি আরও বলেন, কোনো টাকা ছাপিয়ে দিচ্ছি না, ফলে মূল্যস্ফীতি হবে না। এই টাকা যারা পাবে, তারা টাকা পাচার করবে না। লোকাল অর্থনীতিতেই যুক্ত হবে, অর্থনীতিকে শক্তিশালী করবে।

কৃষকদের বিষয়ে তিনি আরও বলেন, ইশতেহার পালনের অংশ হিসেবে ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করা হয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এরইমাঝে।

এ সময় শ্রমিকদের জন্য কার্ড দেয়ার পরিকল্পনা নেই জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের জন্য সরকারি যে অর্থ আছে, তা সঠিকভাবে শ্রমিকদের কল্যাণে ব্যয় হচ্ছে কিনা তা আমরা দেখবো।

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া ধর্মীয় নেতাদের সম্মানি পৌঁছে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ৩ থেকে ৫ বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...