বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারে সড়কে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা ও জনদুর্ভোগ কমাতে কক্সবাজার জেলায় ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী জারি করা এ নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে।

গত ২৮ মার্চ জেলা ম্যাজিস্ট্রেট মো. আ.মান্নান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সব সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন এবং সরকারি অনুমোদনহীন কোনো যানবাহন চলতে পারবে না। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো চালককে যান চালানোর অনুমতি দেওয়া হবে না এবং মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি সাশ্রয় ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সুপার, বিজিবি, আনসার ও ভিডিপি সদস্যসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা ইতোমধ্যে কার্যকর রয়েছে।

আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...