বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আধুনিক চিকিৎসা সেবায় অবকাঠামোগত উন্নয়নের বিকল্প নেই : ডা. শাহাদাত হোসেন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ইমার্জেন্সি অপারেশন থিয়েটার (ওটি) সম্প্রসারণ, আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুম উদ্বোধন এবং শিশু বিভাগ পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়েছে, যা হাসপাতালের চিকিৎসা ও একাডেমিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

সোমবার সকাল ১১টায় হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আধুনিক ও সময়োপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই সম্প্রসারণ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক মান উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন, বিশেষ করে সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন ট্রমাজনিত রোগীর সংখ্যা বিবেচনায় জরুরি অপারেশন সুবিধা বাড়ানো সময়ের দাবি। সম্প্রসারিত অর্থোপেডিক্স ইমার্জেন্সি ওটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক লাইব্রেরি ও উন্নত ক্লাসরুম চিকিৎসকদের প্রশিক্ষণ, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।

মেয়র বলেন, নতুন ওটি চালুর ফলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সেবার সক্ষমতা বৃদ্ধি পাবে, অপারেশনের অপেক্ষার সময় কমবে এবং রোগীদের ভোগান্তি হ্রাস পাবে। একই সঙ্গে আধুনিক লাইব্রেরি চিকিৎসকদের জ্ঞানচর্চা ও গবেষণায় সহায়ক হবে এবং রেনোভেটেড ক্লাসরুম একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এদিন সকালে মেয়র হাসপাতালের শিশু বিভাগ পরিদর্শন করেন এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, এনেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ, অধ্যাপক কে এম বাকি বিল্লাহ, সহকারী অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা, সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, সহকারী অধ্যাপক ডা. জাবেদ বিন আমিন, সহকারী অধ্যাপক ডা. মাহমুদ আল ফারাবী, সহযোগী অধ্যাপক ডা. মহিউদ্দিন মানিক, ডা. ইলহাম ইমাম, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. সামিউল করিম, ডা. আফরিনা জাহান শেফা, ডা. জহির শাহসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকবৃন্দ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে হান্ডি রেস্টুরেন্ট সহ তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার...