রবিবার, ১৪ জুন ২০২৬

ফটিকছড়িতে পেট্রল পাম্পে কাগজপত্র ছাড়া মিলছে না তেল, মোটরসাইকেল চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় মেসার্স সুন্দর অয়েল ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে প্রশাসনের কড়াকড়ি নজরদারি জোরদার হয়েছে। বৈধ কাগজপত্র যাচাই করেই এখন তেল দেওয়া হচ্ছে পাম্পটিতে।

শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে হঠাৎ পরিদর্শনে আসেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়।

পরিদর্শনকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেক মোটরসাইকেল ও যানবাহন চালককে তেল না নিয়েই ফিরে যেতে দেখা যায়। একই সঙ্গে কাগজপত্র ছাড়াই চলাচল করায় একজন মোটরসাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করেন ইউএনও।

এ ছাড়াও রাতে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রাম ট্রাকগুলোকে জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে কাগজপত্রবিহীন বহু মোটরসাইকেল চালক দ্রুত এলাকা ত্যাগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিত চলবে।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার...

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট...

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম ও পরিচয় মিলেনি এখনো । শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব...

পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১৩ জুন) বিকেলে পেকুয়া সফরকালে তিনি আনুষ্ঠানিকভাবে...

জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের প্রতিফলন দেখতে চায়: ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায়...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বর্তমান চারলেন থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকায়...