শনিবার, ১৩ জুন ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ফখরুলের

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।”

বৃহস্পতিবার সকাল ৭টায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ তারেক রহমানের প্রতি আশাবাদী ও আস্থাশীল। দীর্ঘ ১৫ বছর নির্বাসনে থেকেও তিনি দলের নেতৃত্ব দিয়েছেন এবং নির্বাচনের পরে নতুন চিন্তাধারা নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কাজে নেমেছেন। মাত্র এক মাসেই তার নেতৃত্বে দেশের পরিবর্তনের ধারা শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা দিবস এ বছর ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। গত ১৫–১৬ বছরে ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র ধ্বংস হয়েছে, স্বাধীনতা বিপন্ন হয়েছে। এই সময়ে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০ হাজার নেতাকর্মীর শহীদ হওয়া এবং প্রায় ১৭শ নেতাকর্মীর গুম হওয়ার ঘটনা বাংলাদেশকে গভীর সংকটে ফেলেছিল। তারপরও মানুষ লড়াই চালিয়ে গেছে এবং জুলাই মাসে ছাত্র–জনতার অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক পথ পুনর্গঠনের সুযোগ সৃষ্টি করেছে।

তিনি জানান, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তারেক রহমান ইতোমধ্যে বেশ কিছু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড চালু, ইমাম–মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের মাসিক ভাতা, খাল খনন কর্মসূচি, প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ এবং পহেলা বৈশাখে ফার্মার্স কার্ড বিতরণ।

বক্তব্যের শুরুতে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদদের ত্যাগ জাতিকে চিরঋণী করেছে।

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং দলের চেয়ারম্যান হিসেবে মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতারা জিয়া ও খালেদা জিয়ার মাজারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তারা মোনাজাতে অংশ নেন।

আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট দ্বিতীয় জয় পেল রিলায়েন্স

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও...

আরও পড়ুন

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৩...

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরেও একটি খবরে দেখলাম মানুষের ক্ষতিকারক দিকগুলোর বিষয়ে দাম বাড়ানো হয় এই বাজেটে। এই কারণে এ...