বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাতকানিয়ায় অটোরিক্সার পিছন থেকে মাইক্রোবাসের ধাক্কা নিহত ২, আহত ৫

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী উঠানোর সময় পিছন থেকে মাইক্রোবাসের ধাক্কায় রনজিত ধর (৫৫) ও বাবুল দে প্রকাশ বালি (৬৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

একই দুর্ঘটনায় জেরিন আফরোজ, দিলীপ মল্লিক, টিকলু বিশ্বাস, মো.ইহসান ও মশিউর রহমানসহ সর্বমোট ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৫ মার্চ) সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় সংলগ্ন রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটে।

নিহত রনজিত ধর দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন ধরের পুত্র এবং বাবুল দে প্রকাশ বালি একই এলাকার মৃত মনিন্দ্র দে’র পুত্র।

জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিসহ আরও দুই ব্যক্তি  দোহাজারীর দিকে যাওয়ার জন্য মহাসড়কের ওপর দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামলে তারা সেটিতে উঠার পরপরই পিছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে এবং উভয় গাড়িতে থাকা সকলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে  চমেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক

রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালিকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত রনজিত ধর ও বাবুল দে প্রকাশ বালির এক প্রতিবেশী বলেন, রনজিত ও বালি দোহাজারী শ্রী শ্রী অনাথ সেবা আশ্রমের উদ্বোধন উপলক্ষে কালিয়াইশ ইউনিয়নের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করতে গিয়েছিলেন। পরে তারা সেখান থেকে দোহাজারী ফেরার জন্য অটোরিকশায় উঠার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে৷ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

আরও পড়ুন

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর সমস্ত টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই এজাহারনামীয় আসামিকে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর ইছাপুর বাজারে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে ইটভাটার এক মালিক। তাকে লক্ষ্য করে অন্তত চার রাউন্ড...