বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শিশুদের প্রতি জিয়াউর রহমান-এর অকৃত্রিম ভালোবাসা ও মমত্ববোধ ছিল -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কর্মজীবনে অসংখ্য গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। বিশেষ করে শিশুদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও মমত্ববোধ জাতি সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

আজ মঙ্গলবার ( ২৪ মার্চ ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘরের সেমিনার হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা নেতা। যিনি কেবল জন্মগ্রহণ করেননি, বরং ইতিহাস সৃষ্টি করে জাতির চেতনাকে সমৃদ্ধ করেছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে সাহসী নেতৃত্ব প্রদান করেন।

মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার প্রেক্ষাপটে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা প্রদান করেন, যা মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্ত্রী বলেন, পরবর্তীকালে রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ-এর ধারণা প্রবর্তন করেন, যা দেশের বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতিকে একসূত্রে গেঁথে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষি বিপ্লব, নারীর ক্ষমতায়ন এবং বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল—“সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়”।

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে SAARC গঠনের স্বপ্ন দেখেছিলেন, যা পরবর্তীতে বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে মন্ত্রী শিশু-কিশোরদের অংশগ্রহণমূলক প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান এবং বলেন, অংশগ্রহণই সবচেয়ে বড় অর্জন। তিনি সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন , জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ।

এর আগে সংস্কৃতিমন্ত্রী জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন ও জিয়া স্মৃতি জাদুঘরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

আরএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

আরও পড়ুন

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...