বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইলশা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বাহারছড়া সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট সুফিয়ানের নেতৃত্বে একটি টহল দল দক্ষিণ ইলশা সড়ক দিয়ে যাওয়ার সময় ইউসুপ মাঝি বাড়ির পুকুরপাড়ে তিন ব্যক্তিকে অবস্থান করতে দেখে।

সেনাসদস্যদের উপস্থিতি টের পাওয়া মাত্রই ওই যুবকরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে মৃত মোহাম্মদ জামালের ছেলে জাহাঙ্গীরের বাড়ির পুকুরের পশ্চিম পাশের ঝোপ থেকে থলেতে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় বন্দুক উদ্ধার করে।

বাঁশখালী থানার বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নাসির উদ্দিন অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় অজ্ঞাত আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

কর্ণফুলী নদীতে ঝড়ের কবলে নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট...

আরও পড়ুন

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপসহ...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...