শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

স্ত্রীকে হত্যা করে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে ঘাতক স্বামী আটক

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে তিন মাসের ছুটিতে এসে এ হত্যাকাণ্ড ঘটায়।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরের দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরনামা মোরারপাড়া এলাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে মারধর করে হত্যা করে। পরে লাশ রশি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে স্বামী পালিয়ে যায়।

নিহত নারী শাহিদা বেগম (২৭) মুরার পাড়া এলাকার কামাল হোসেন ছেলে, সৌদি প্রবাসী মকসুদ আহমদের স্ত্রী এবং সদর ইউনিয়েন ৫ নম্বর ওয়ার্ডের আন্নর আলী মাতবর পাড়া এলাকার বদিউল আলম ড্রাইভারের মেয়ে।

নিহত শাহিদা বেগমের পিতা বদিউল আলম বলেন, শুক্রবার সকাল থেকে আমার মেয়েকে প্রচন্ড মারধর করে। মারধরের এক পর্যায়ে বালিশ চাপা দিয়ে মেয়েকে হত্যা করে, হত্যার আলামত চালিয়ে দিতে ঠান্ডা মাথায় আমার মেয়েকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কোন কিছু করতে না পেরে স্বামী মৃতদেহ রেখে পালিয়ে যায়।‎‎

তিনি আরও বলেন, ঘাতক স্বামী তিন মাসে আগে সৌদি আরব থেকে দেশে ছুটিতে আসেন। আগামী কয়েকদিন পর চলে যাওয়ার কথা ছিল। ঘটনার পরপর থানায় এসে মামলা করি এবং থানা থেকে সাথে সাথে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয় যেন পালিয়ে চলে যেতে না পারে। কিন্তু আজ শনিবার দূপুর ২ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সৌদি আরব চলে যাওয়ার সময় তাকে আটক করে।

স্থানীয়রা জানান, শাহিদা বেগমের সাথে সৌদি প্রবাসী মকসুদ আহমদের সাথে ১০ বছর আগে বিয়ে হয়। শাহিদা ও মকসুদ দম্পতির কোন ছেলে মেয়ে নেই। তবে ৫ বছর বয়সী একটি পালিত কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম আসামীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা মোরারপাড়া এলাকায় স্ত্রী হত্যাকান্ডের ঘটনায় ঘাতক স্বামীকে গতকাল সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পুলিশ আটক করে। তাকে নিয়ে আসতে থানা থেকে পুলিশের একটি টিম ঢাকায় রওনা দিয়েছে।

এদিকে গতকাল আসরের নামাজের পর নিহত শাহিদা বেগমের ময়নাতদন্ত শেষে পেকুয়া উপজেলার মাতব্বরপাড়া এলাকায় জানাজার পর দাফন করা হয়।

আর এইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে...

বাঘাইছড়ি বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও সিগারেট জব্দ

রাঙামাটি জেলায় বাঘাইছড়ি   সীমান্তবর্তী দুর্গম এলাকায় বর্ডার গার্ড...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

আরও পড়ুন

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...