বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য বিদ্যানন্দের ব্যতিক্রমী আয়োজন, উদ্বোধন করলেন সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে পথশিশু ও ছিন্নমূল মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ২ দিনব্যাপী ঈদ উৎসব। নগরীর বিপ্লব উদ্যানে আয়োজিত এ উৎসবে বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে নেওয়া হয়েছে নানা ব্যতিক্রমী উদ্যোগ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এ আয়োজন করেছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিটি মেয়র আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে বিরিয়ানি, পায়েসসহ বিভিন্ন খাবারের আয়োজন। পাশাপাশি নাগরদোলা ও বিভিন্ন ঐতিহ্যবাহী বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে, যা শিশুদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানে সিটি মেয়র আগতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় শিশুদের মাঝে ঈদ সালামি বিতরণ এবং ৫০ জন অসহায় বৃদ্ধ নারীর হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, “সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে ভূমিকা পালন করছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি ছিন্নমূল মানুষের অধিকার আদায়ে এগিয়ে আসেন, তাহলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, “ঈদ আমাদের কাছে সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বার্তা নিয়ে আসে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন— ‘গাহি সাম্যের গান— যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান’। কিন্তু বাস্তবে আমরা দেখি, ঈদে ধনী-গরীবের বৈষম্য আরও প্রকট হয়ে ওঠে। কেউ যখন নুন আনতে পান্তা ফুরায়, তখন অন্যরা বিলাসে মেতে ওঠে।”

তিনি আরও বলেন, “যারা পরিবারের জন্য ন্যূনতম খাবার জোগাড় করতে হিমশিম খান, তাদের জন্য ঈদ অনেক সময় বিষাদের হয়ে ওঠে। তারা সাহায্য নয়, চায় সম্মান ও আত্মমর্যাদা। সেই সম্মান নিশ্চিত করতেই আমাদের এ আয়োজন।”

উৎসবটি আগামীকালও চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...