সোমবার, ২৫ মে ২০২৬

মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই সরকারের লক্ষ্য : পার্বত্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনগণের কল্যাণ করাই সরকারের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত শিশুসহ সকল অবহেলিত মানুষের পাশে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার  সকালে রাঙ্গামাটি জেলা শিশু একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্প’ (ইয়ুথ)-এর উদ্যোগে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ ও মেহেদী রাঙানো উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সবকিছুর জন্য শুধু সরকারের ওপর নির্ভরশীল না থেকে সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের প্রত্যেককে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসা উচিত। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে আমরা অতীতেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। এ সময় মন্ত্রী দীপেন দেওয়ান ইয়ুথের সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতে ট্রাস্ট গঠনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং আসন্ন ঈদুল ফিতরসহ পার্বত্য অঞ্চলের সকল উৎসব যেন আনন্দময় হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

অর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট অ্যান্ড হেল্পসংগঠনের সাধারণ সম্পাদক রুপম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং পরিচালক ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত, জেলা বিএনপি নেতা শ্বাসত চাকমা রিংকু এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম, ইয়ুথের উপদেষ্টা মো. নুরুজ্জামান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. রবিউল আলম রবি এবং উপদেষ্টা ফজলুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জেলার শতাধিক সুবিধাবঞ্চিত শিশু-কিশোরের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদীর রঙে রাঙিয়ে দেওয়া হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং...

আরও পড়ুন

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।রবিবার (২৪ মে) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড...

বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে মারধর, যুবকের মৃত্যু, আটক ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল চত্বর থেকে কারখানার...