বুধবার, ১২ আগস্ট ২০২৬

চট্টগ্রামের রাউজানে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

পরিকল্পিতভাবে সন্ধ্যা থেকেই আলাদা আলাদা হয়ে পাহাড়তলী এলাকায় অবস্থান নেয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যরা। পরে গভীর রাতে সুযোগ বুঝে রাউজানের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটায় তারা।

বুধবার (১৮ মার্চ) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।

তিনি জানান, মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় ১৪-১৫ জনের ডাকাত দল প্রবাসী বাবুল হোসেনের বাড়িতে ডাকাতি করতে যায়।

এসময় তাদের মধ্যে একজন সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি ফাঁকা স্থান দিয়ে প্রথমে বাড়ির ভিতর প্রবেশ করে। পরে ভেতর থেকে দরজা খুলে দিলে বাকিরা সদস্যরা ঘরে ঢুকে পড়ে। তারা দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে দ্রুত পালানোর চেষ্টা করে।
তিনি আরও জানান, ডাকাতরা ঘটনার দিন সকালে কেউ বাসে, কেউ ট্রেনে করে চট্টগ্রামে আসে।

সন্ধ্যার দিকে আলাদা আলাদা হয়ে পাহাড়তলী এলাকায় অবস্থান নেয় এবং রাত গভীর হলে পরিকল্পনা অনুযায়ী ডাকাতি করে।

ঘটনার পরপরই চট্টগ্রাম জেলা পুলিশের তত্ত্বাবধানে একাধিক টিম গঠন করে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্য, প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে আসামিদের শনাক্ত করা হয়। পরে পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে ১টি লকেটসহ চেইন, ১ জোড়া কানের দুল, ১৩টি হাতের চুড়ি, ৩টি ব্রেসলেট, ১টি হাতঘড়ি, নগদ ৪ হাজার ৯৮৪ টাকা, ১টি রেডমি মোবাইল ফোন এবং একটি স্ক্রু ড্রাইভার, প্লাস ও রেঞ্চসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য। চক্রটির মূলহোতা ফজর আলী ওরফে বাটন ওরফে ডিপজল ডাকাত বর্তমানে পলাতক রয়েছে। তিনি দেশের বিভিন্ন এলাকার অপরাধীদের সঙ্গে যোগাযোগ করে এ ডাকাতির পরিকল্পনা করেন।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন বলেন, ডাকাতরা ঘটনার দিন সকালে কেউ বাসে, কেউ ট্রেনে করে চট্টগ্রামে আসে।

সন্ধ্যার দিকে আলাদা আলাদা হয়ে পাহাড়তলী এলাকায় অবস্থান নেয় এবং রাত গভীর হলে পরিকল্পনা অনুযায়ী ডাকাতি করে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চক্রটির ৯ সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কবির হোসেন ওরফে জীবন ওরফে আমির (৪৬), আশিক (৪২), বুদু মিয়া (২২), আলী আহম্মদ ওরফে মনু মিয়া (২৩), আবুল হোসেন (৩২), আবুল কালাম (২২), মো. মিটু (২৮), মনোয়ারুজ্জামান ইমন ওরফে শাকিল (২৭) এবং মো. মামুন মিয়া (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার ডাকাত চক্রের সক্রিয় সদস্য। চক্রটির মূলহোতা ফজর আলী ওরফে বাটন ওরফে ডিপজল ডাকাত বর্তমানে পলাতক রয়েছে। তিনি দেশের বিভিন্ন এলাকার অপরাধীদের সঙ্গে যোগাযোগ করে এ ডাকাতির পরিকল্পনা করেন।

তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এ ঘটনায় রাউজান থানায় দণ্ডবিধির ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...